সাংস্কৃতিক অনুষ্ঠান
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’ নাটক
কুড়িগ্রাম পৌর টাউনহলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-এর আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। শুক্রবার রাতে নাটকটি দেখতে টাউনহলে নাট্যপ্রেমীদের ভিড় জমে। দর্শকদের উপস্থিতিতে পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত
‘আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো এবং জীবন ও সুস্থতা রক্ষা করা’ স্লোগানে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জে ‘গানে গানে জুলাই’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা ও আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে মুন্সীগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘গানে গানে জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়। সুরের মূর্ছনায় নতুন বাংলাদেশের স্বপ্ন এবং বীর শহীদদের অবদানকে এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
নড়াইলে নজরুল বর্ষ উদযাপন: সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা
নড়াইলে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
মাগুরায় স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুর, ছন্দ ও রঙের বর্ণিল আয়োজনে মাগুরায় উদযাপিত হয়েছে স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগীত, নৃত্য ও চিত্রকলার পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা অডিটোরিয়াম। অনুষ্ঠানে ৮৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।
মুন্সীগঞ্জে সুর ও কবিতায় 'বর্ষায় নজরুল' উদযাপন করল আনমনা প্রাঙ্গণ
কাজী নজরুল ইসলামের বর্ষাবিষয়ক গান ও কবিতার মধ্য দিয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। ‘আনমনা প্রাঙ্গণ’ নামের সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নজরুলের দ্রোহ ও প্রেমের মেলবন্ধনে বর্ষার রূপকে ফুটিয়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।